শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ধর্ম উপদেষ্টা

পুড়িয়ে মারা-প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া সরকার বরদাশত করবে না

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২৫, ১৭:৪০

মানুষ পুড়িয়ে মারা ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার মতো কাজ সরকার বরদাশত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, ‘আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা এবং প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া গর্হিত কাজ। সরকার এসব বরদাশত করবে না।’

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মবকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে জানিয়ে এই উপদেষ্টা বলেন, ‘ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এসব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মবকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে।’ যুবককে পিটিয়ে হত্যা ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ধর্ম উপদেষ্টা।

এসময় তিনি আরো জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

গত ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়ায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

এ ছাড়া একই দিন রাতে প্রথম আলো, ডেইলি স্টারের প্রধান কার্যালয়সহ ছায়ানট ও বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর