শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ইসরাইলি আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো গাজায় বড়দিন উদযাপন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসন শুরুর পর এই প্রথমবারের মতো গাজা ও অধিকৃত পশ্চিম তীরে হাজার হাজার ফিলিস্তিনি খ্রিস্টান প্রকাশ্যে বড় পরিসরে বড়দিন উদযাপন করছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বছর ধরে দখলদার ইসরাইলের আগ্রাসনের কারণে গাজায় বড়দিনের সব ধরনের আনুষ্ঠানিকতা বন্ধ ছিল। আর অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বড়দিনের অনুষ্ঠানগুলো হয় সীমিত পরিসরে বা পুরোপুরি বাতিল করা হয়েছিল।

যিশু খ্রিস্টের জন্মস্থান হিসেবে পরিচিত বেথলেহেমে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে উৎসবে অংশ নেন। তারা সান্তা ক্লজের পোশাক পরে, গান-বাজনা বাজিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। পুরো শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিরা বড়দিন উদযাপনের জন্য জড়ো হন চার্চ অব দ্য হলি ফ্যামিলিতে। ইসরাইলি হামলায় এই গির্জাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে এটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে। সেখানেই সীমিত পরিসরে বড়দিন উদযাপন করেন তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর