বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন ব্রিটিশ হাইকমিশনারের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২৫, ১৪:৫০

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন করছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় জানায়, ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক সত্যিকারের বাংলাদেশি স্টাইলে বড়দিন উদযাপন করছেন। তিনি টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরেছেন, যা সম্প্রতি ইউনেস্কো কর্তৃক বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত।

ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ভিডিও বার্তায় দেখা যায়, ব্রিটিশ হাইকমিশনার টাঙ্গাইলের তাঁতের শাড়ি বুনন শিল্প প্রত্যক্ষ করছেন।

একই সঙ্গে একটি তাঁতের শাড়ি পরে বড়দিনের শুভেচ্ছা জানান।

এদিকে বড়দিন উপলক্ষে ঢাকার বিভিন্ন দূতাবাস শুভেচ্ছা জানিয়েছে। ফ্রান্স, জার্মান, সুইডেন, কানাডা, চীন, ভারত প্রভৃতি দেশ বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে।

ঢাকার চীনা দূতাবাস বড়দিনের বার্তায় বলেছে, শান্তি ও ভ্রাতৃত্বের আহ্বানে গড়ে উঠুক এক সুন্দর পৃথিবী।

শুভ বড়দিন!

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর