বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বড়দিনে জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৬

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় দিল্লির মান্ডোলি সংশোধনাগারে বন্দি আছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের কথিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর। তবে চার দেয়ালের বন্দিজীবনও যেন তার ‘প্রেম’-এ বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তাই বড়দিন উপলক্ষে অভিনেত্রীকে আবার চমকে দিলেন এ কথিত প্রেমিক। এবার কোনো সাধারণ উপহার নয়, সরাসরি ক্যালিফোর্নিয়ার বেভার্লি হিলসে একটি বিলাসবহুল বাড়ি উপহার দিলেন তিনি।

‘লাভ নেস্ট’ বরাবর এবারও জ্যাকুলিন ফার্নান্দেজকে একটি দীর্ঘ আবেগঘন চিঠি লিখেছেন সুকেশ চন্দ্রশেখর। সেখানে তিনি অভিনেত্রীকে ‘বেবি’ বলে সম্বোধন করে জানিয়েছেন, বেভার্লি হিলসের এই নতুন বাড়িটির নাম তিনি রেখেছেন ‘লাভ নেস্ট’ বা ‘প্রেমের বাসা’।

সুকেশ লিখেছেন, এই শুভ বড়দিনে তোমাকে ‘প্রেমের বাসা’ উপহার দিলাম। বেভার্লি হিলসে আমাদের নতুন এ বাড়িটি তৈরি। তুমি হয়তো ভেবেছিলে— এটি শেষ পর্যন্ত শেষ হবে না; কিন্তু আমি গর্বের সঙ্গে বলছি— আমি তোমার জন্য এটি বানিয়ে ফেলেছি।

বিলাসবহুল অন্দরসজ্জা ও গলফ কোর্স চিঠিতে সুকেশ আরও লিখেছেন— বাড়িটি আগে যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, বর্তমানে তার চেয়েও কয়েক গুণ বড় আকারে নির্মাণ করা হয়েছে। এই বিশালাকার বাড়ির চারপাশে রয়েছে নিজস্ব গলফ খেলার মাঠ। বড়দিনের উপহার হিসেবে এই বাড়ির চাবি তিনি প্রতীকীভাবে জ্যাকুলিনের উদ্দেশ্যেই উৎসর্গ করেছেন। বাড়ি উপহার দিয়েই ক্ষান্ত হননি সুকেশ। একই চিঠিতে তিনি এক অভাবনীয় ইচ্ছার কথা প্রকাশ করেছেন।

সুকেশ বলেছেন, তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয় দল ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ (আরসিবি) কিনে নেওয়ার পরিকল্পনা করছেন। আর এই বিশাল বিনিয়োগও তাকে খুশি করার জন্য কিনতে চান।

এর আগে সুকেশ জ্যাকুলিনকে বিলাসবহুল (মাসেরাতো ও পোরশে) গাড়ি ও যানবাহন একটি মিনি কুপার উপহার দেন, যা অভিনেত্রী পরে ফিরিয়ে দেন। এ ছাড়া ২০২৫ সালের ভালোবাসা দিবসে তিনি জ্যাকুলিনকে তার নামাঙ্কিত একটি কাস্টমাইজড প্রাইভেট জেট এবং জন্মদিনে 'লেডি জ্যাকুলিন' নামের একটি প্রমোদতরী উপহার দেওয়ার দাবি করেন সুকেশ চন্দ্রশেখর। শুধু তাই নয়; ফ্রান্সে একটি ১০৭ বছরের পুরনো আঙুর বাগান উপহার দেওয়ার ঘোষণা দেন।

জ্যাকুলিনের ৪০তম জন্মদিনে সুকেশ তাকে ২৫ কোটি টাকা এবং মেটা কোম্পানির ৫০ হাজার শেয়ার উপহার দিয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া সুকেশ প্রায় ৭ কোটি টাকার গহনা দিয়েছিলেন, যার মধ্যে ছিল ১৫ জোড়া কানের দুল, হীরা ও রঙিন পাথরের ব্রেসলেট এবং গুচি ও শ্যানেলের মতো ব্র্যান্ডের ব্যাগ। জ্যাকুলিনের পরিবারের সদস্যদেরও বড় অংকের ঋণ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

যদিও জ্যাকুলিন এই উপহারগুলোর বিষয়ে ইডির কাছে জবানবন্দি দিয়েছেন এবং অনেক ক্ষেত্রে সুকেশের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তার অজ্ঞতার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ রয়েছে। তিনি বর্তমানে মান্ডোলি জেলে বন্দি থাকলেও সেখান থেকে নিয়মিত এই অভিনেত্রীকে চিঠি ও উপহার পাঠিয়ে চলেছেন সেই মামলার তদন্তে বারবার উঠে এসেছে জ্যাকুলিন ফার্নান্দেজের নাম। সুকেশের দাবি, জ্যাকুলিনের সঙ্গে তার গভীর প্রেমের সম্পর্ক ছিল এবং তিনি তাকে কোটি কোটি টাকার উপহার দিয়েছেন। তবে অভিনেত্রী শুরু থেকেই এই সম্পর্কের দাবি অস্বীকার করে আসছেন। নিজেকে নির্দোষ দাবি করে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর