বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মো. সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সম্পাদক আলী আজম, আসাদুজ্জামান শাহীন, ইফরাদ হোসেন মাহবুবসহ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সানিউজ্জামান উপস্থিত ছিলেন।

এ ছাড়া এডভোকেট শফিকুল ইসলাম, গোলাম সারুয়ার খোকন, এ বি এম মমিনুল হক, তারিকুল ইসলাম খান রুমা, ইমাম হোসেন, শামিম মোল্লা ও ইয়াছিন মাহমুদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ব্রাহ্মণবাড়িয়া বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।





মন্তব্য করুন:

সম্পর্কিত খবর