বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও মৎস্যলীগের তিন নেতা গ্রেফতার

মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা (ভোলা)

প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৩

ভোলার মনপুরায় বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ ও মৎস্যলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১১ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ওই তিন নেতাকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

পরে সোমবার দুপুর সাড়ে ১২ টায় পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

গ্রেফরাতকৃতরা হলেন, উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রহমান মাঝি, ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহে আলম ও ৭ নং ওয়ার্ড মৎস্যলীগের সভাপতি খোকন মাঝি।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ ভূঁইয়া জানান, অপারেশন ডেবিল হান্ট ফেইজ-২ এর আওতায় বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ ও মৎস্যলীগের তিন নেতাকে আটক করা হয়। পরে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর