শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

লক্ষ্মীপুরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার-৩

মুহাম্মদ তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২৬, ১৭:৪৪

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে তোফায়ের আহম্মদ (৫৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে মারধর করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে দ্বিতীয় দফায় তার ওপর হামলায়। পরে চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

পৌর শহরের ৩ নং ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তোফায়েল আহম্মদ ওই এলাকার বাসিন্দা ও মৃত সৈয়দ আহম্মদের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে তোফায়েলের বিরোধ চলছিল। গত ২ জানুয়ারি শুক্রবার সকালে নিহত তোফায়েল আহম্মদের সাথে তার ৩ ভাই তাহের, তাজল ও নজিরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে একা পেয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে তারা।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে পুনরায় তার ওপর হামলা করে অভিযুক্তরা। পরে তাকে উদ্ধার করে দ্বিতীয় দফায় সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনার স্থলে গিয়ে ৩ জনকে আটক করে।

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। তারা বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সাথে জড়িত ৩ জনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর