বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শীতে হাতের ত্বক নরম রাখার ঘরোয়া উপায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২৬, ১৮:২৪

অনেক সময় আমরা মুখের ত্বকের যত্নে সময় দেই, কিন্তু হাতের ত্বককে প্রায়ই উপেক্ষা করি। অথচ হাতের ত্বকেও ঠিক তেমনই যত্নের প্রয়োজন। ধুলো-ময়লা, ধোয়ার কাজ, ঠাণ্ডা-গরমের প্রভাব সবই হাতের ত্বক শুষ্ক ও রুক্ষ করে তোলে। তবে কিছু সহজ ঘরোয়া উপায় অবলম্বন করলে হাতের ত্বক নরম, মসৃণ এবং উজ্জ্বল রাখা সম্ভব।

লেবু ও মধু প্যাক
লেবু শুষ্ক ও কুঁচকে যাওয়া ত্বক নরম করার পাশাপাশি ত্বক উজ্জ্বল করে। মধু হাতের ত্বককে হাইড্রেটেড রাখে। লেবুর রস ৩ টেবিল চামচ, মধু ২ টেবিল চামচ, বেকিং সোডা ১ চা চামচ। এগুলো ভালোভাবে মিশিয়ে হাতের তালুতে মাখুন। ২০ মিনিট শুকানোর পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে হাতের ত্বক মসৃণ ও কোমল হয়ে যাবে। এছাড়া কনুই, হাঁটু ও পায়ের গোড়ালির দাগ দূর করতে লেবু বা লেবুর রসের সঙ্গে চালের গুড়ো মিশিয়ে লাগানো যায়।

দই ও বেসনের কম্বিনেশন
খসখসে হাতের ত্বক নরম করতে দই এবং বেসনের মিশ্রণ খুবই কার্যকর। দই ত্বক মোলায়েম করে আর বেসন ত্বককে উজ্জ্বলতা দেয়। এক বাটিতে নিন ৪ টেবিল চামচ বেসন, ২ টেবিল চামচ দই ভালোভাবে মিশিয়ে হাতে লাগান। ১৫ মিনিট পরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন।

টমেটো ও লেবুর প্যাক

টমেটো ত্বককে সতেজ রাখে, কিন্তু একা ব্যবহার করলে পুরো কার্যকরী হয় না। তাই লেবুর রস ও সামান্য গ্লিসারিনের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। প্যাকটি হাতের তালুতে লাগিয়ে ১৫ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে হাতের ত্বক নরম ও উজ্জ্বল হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর