বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চোখের নিচে অ্যালোভেরা জেল মাখলে কী উপকার?

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৬, ১৭:১৯

শুষ্ক ভাব, ব্রণের সমস্যায় প্রায়শই অ্যালোভেরা জেল ব্যবহার করেন। কিন্তু ডার্ক সার্কেল তাড়াতে কখনো অ্যালোভেরা জেলের সাহায্য নেওয়ার কথা ভেবেছেন কখনো? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনেক ইনফ্লুয়েন্সরদের চোখের নিচে অ্যালোভেরা জেল লাগাতে দেখা গেছে।

তুলার বলে অ্যালোভেরা জেল নিয়ে চোখের নিচে লাগালে কী আদৌ কোনো উপকার পাওয়া যায়? তা জানাতেই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক—

অ্যালোভেরার মধ্যে রয়েছে হাইড্রেটিং উপাদান।

এটি চোখের চারপাশের চামড়াকে হাইড্রেটেড ও নরম রাখতে সাহায্য করে। তা ছাড়া চোখের চারপাশের ফোলা ভাব দূর করে।

অত্যধিক স্ক্রিনটাইমের জেরে চোখ ও ত্বকের ওপর প্রভাব পড়ে। সেই স্ট্রেস কমাতে এবং ত্বকে কুলিং এফেক্ট এনে দিতেও সাহায্য করে অ্যালোভেরা জেল।

অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে অ্যালোভেরা জেলে। এটি ত্বকের একাধিক সমস্যা দূর করে দিতে সাহায্য করে। এটি ডার্ক সার্কেলের সমস্যাও কমাতেও সাহায্য করে।

কিভাবে অ্যালোভেরা জেল মাখবেন

প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখ ধুয়ে নিন।

ময়েশ্চারাইজারও মাখেন। তারপরেই অ্যালোভেরা জেল লাগিয়ে নিন চোখের নিচে। অ্যালোভেরা জেল পুরু করে লাগাবেন। তুলা দিয়েও মাখতে পারেন।

অ্যালোভেরা জেল লাগিয়ে ৫-৭ মিনিট হালকা হাতে ম্যাসাজও করতে পারেন।

এতে চোখের চারপাশের চামড়ায় রক্ত সঞ্চালন বাড়বে। এরপরে ঘুমিয়ে যান। সকালে উঠে দেখবেন ডার্ক সার্কেল ফিকে হয়ে গেছে। পাশাপাশি চোখের নিচে কোনো ফোলা ভাব নেই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর