বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

এবার কলকাতা উপ-হাইক‌মিশনেও ভিসা সেবা বন্ধ করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৬, ১৪:২৭

দিল্লি ও আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইক‌মিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ সরকার।

বুধবার (৭ জানুয়ারি) থেকে কলকাতার উপ-হাইক‌মিশনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

কলকাতার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আজ থেকে উপ-হাইক‌মিশনে কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শুধু ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া ভারতীয় নাগরিকদের জন্য পর্যটকসহ অন্যান্য সব ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সূত্রটি আরো জানায়, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

কলকাতার বাংলাদেশ উপ-হাইক‌মিশ‌নের এক কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া সব ধরনের ভিসা সেবা আপাতত বন্ধ রাখা হয়েছে।

গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়। সে সময় থেকে এখন পর্যন্ত এসব মিশনে ভিসা ও কনস্যুলার কার্যক্রম বন্ধ রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর