শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নিরাপত্তা চেয়ে থানায় জিডি

রূপগঞ্জে প্রভাবশালী পরিচয়ে সাংবাদিককে হুমকি

মোঃ মাইনুল ইসলাম মাহিন, রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৬, ১৭:৫৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় প্রভাবশালী পরিচয় ব্যবহার করে এক সাংবাদিককে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিসূত্রে জানা যায়, দৈনিক মানবকণ্ঠের রূপগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলাম দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে এলাকায় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও মাদকসংক্রান্ত বিষয়ে সংবাদ প্রকাশ করে আসছেন। এসব সংবাদের জেরে স্থানীয় একটি মহল দীর্ঘদিন ধরেই তার ওপর ক্ষুব্ধ ছিল বলে অভিযোগ রয়েছে।

গত ২৮ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ভোলাব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাউসার মিয়া মুঠোফোনে যোগাযোগ করে নিজেকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার আত্মীয় পরিচয় দেন বলে অভিযোগ। এ সময় তিনি অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং কথা বলতে নিষেধ করলে আরও উত্তেজিত হয়ে সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের পুলিশ দিয়ে তুলে নেওয়ার হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়।

এই ঘটনার পর থেকে সাংবাদিক রাশেদুল ইসলাম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।

স্থানীয় একাধিক সূত্র জানায়, অভিযুক্ত ইউপি সদস্য কাউসার মিয়া অতীতে ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার বাবা আব্দুর রশিদ ভোলাব ইউনিয়নের একটি ওয়ার্ড আওয়ামী লীগের দায়িত্বশীল পদে ছিলেন। রাজনৈতিক প্রভাবের কারণে কাউসার মিয়া দীর্ঘদিন এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়রা দাবি করেন, জমি দখল, অবৈধ বালু উত্তোলন ও ইটভাটার নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে তাদের পরিবারের নাম জড়িয়ে আছে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দল পরিবর্তন করে নতুন রাজনৈতিক পরিচয়ে সক্রিয় হন বলেও স্থানীয়দের ভাষ্য। এতে তিনি আগের মতোই বেপরোয়া আচরণ শুরু করেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রূপগঞ্জে কর্মরত সাংবাদিক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হুমকি দেওয়া গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারকে প্রশ্নবিদ্ধ করে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য কাউসার মিয়া বলেন, তিনি ওই সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন ঠিকই, তবে কাউকে হুমকি বা গুমের কথা বলেননি। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে গ্রহণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর