শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২৩, ১৭:১৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানিয়েছেন।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে সংগঠনের সভাপতি মির্জা এটিএম গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।

পরে নেতারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন।

এ সময় বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক একেএম এ মোতালেব, বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. রায়হান মিয়া, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস, সহ-সভাপতি খুলনা অঞ্চল তন্ময় কুমার বসু, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি রাজিব আহমেদ তরফদার, সাধারণ সম্পাদক তন্ময় গোলদার সহ বিপুল সংখ্যক ডিপ্লোমা প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

পরে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখে স্বাক্ষর করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর