বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

‘সেটা অনেক বড় প্রসঙ্গ’, বিচ্ছেদের সিদ্ধান্ত কেন প্রশ্নে তাহসান

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৬, ১৭:৩৬

নতুন বছরের প্রথম সপ্তাহেই রোজা আহমেদের সঙ্গে তাহসান খানের বিবাহবার্ষিকীর এক বছর পূর্ণ হয়েছে। তবে সেই বিবাহবার্ষিকী ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা ভুয়া তথ্য নিয়ে বিব্রত বোধ করেন জনপ্রিয় এই গায়ক ও অভিনেতা। সেই বিভ্রান্তি দূর করতেই অবশেষে নিজের দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন তাহসান।

তিনি স্পষ্টভাবে জানান, ‘বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম। সেই কারণেই বলতে হচ্ছে—আমরা এখন একসঙ্গে থাকছি না।’
তাহসানের কথায়, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তিনি ও রোজা আলাদা থাকছেন।

নিজের মানসিক অবস্থা নিয়েও খোলামেলা মন্তব্য করেন শিল্পী। তাহসান বলেন, ‘আমার মেন্টাল স্টেট খুব একটা ভালো না।

অনেক দিন ধরেই আমি ভালো নেই। কেন ভালো নেই, সেটা এখনই প্রকাশ্যে বলতে চাই না। সঠিক সময় এলে বলব।’
জন্মদিন ও বিবাহবার্ষিকী উদযাপন নিয়েও চলা জল্পনার অবসান ঘটিয়ে তাহসান জানান, সম্প্রতি তাঁদের অ্যানিভার্সারি সেলিব্রেশন নিয়ে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

তাঁর কথায়, ‘আমি কোনো অ্যানিভার্সারি উদ্‌যাপন করিনি। আমরা কেউ কারো জন্মদিনে ছিলাম না। আমার জন্মদিনেও সে ছিল না। আপাতত আর কিছু বলতে চাই না।’

বিচ্ছেদের সিদ্ধান্ত প্রসঙ্গে তাহসান বলেন, ‘আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য। সেটা অনেক বড় প্রসঙ্গ। এখনই বিস্তারিত বলতে চাই না। সব কিছু চূড়ান্ত হলে আমি নিজেই জানাব।’


উল্লেখ্য, গত বছরের ৪ জানুয়ারি রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান খান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর