শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

৪০ প্রার্থীর আবেদন বৈধ

ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১২ জানুয়ারী ২০২৬, ১৭:৩২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের তৃতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) মোট ৭০ জন প্রার্থীর আপিলের শুনানি গ্রহণ করে, যার মধ্যে ৪০ জনের আপিল মঞ্জুর করা হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামের বেজমেন্ট-২ এ এই শুনানি অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, শুনানিকৃত আপিলগুলোর মধ্যে বিভিন্ন কারণে ২৫ জনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। এ ছাড়া একজন আপিলকারী শুনানিতে উপস্থিত হননি, চারজনের আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য মুলতবি রাখা হয়েছে এবং একজনের আপিল শোনা সম্ভব হয়নি।

এর আগে আপিল শুনানির দ্বিতীয় দিনে ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হয়। তৃতীয় দিনে ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচনের সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির সময়সূচি নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর