শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সমাজের আয়না ‘রঙবাজার’ ট্রেইলার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৬, ১২:০৬

অন্ধকার বাস্তবতা আর সমাজের আড়ালে থাকা নিষ্ঠুর সত্যের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘রঙবাজার’–এর ট্রেইলার প্রকাশিত হয়েছে। মুক্তির অপেক্ষায় থাকা ছবিটির ট্রেইলার ইতোমধ্যে দর্শকের আগ্রহ তৈরি করেছে।

রাশিদ পলাশ পরিচালিত এক মিনিট ৪৭ সেকেন্ডের ট্রেইলারে উঠে এসেছে একটি যৌনপল্লীর মানুষের জীবনসংগ্রাম, টিকে থাকার লড়াই এবং সমাজব্যবস্থার নির্মম দিক। ট্রেইলারের একটি অংশে নারী কণ্ঠে শোনা যায়—রঙবাজার শুধু একটি জায়গা নয়, এটি পুরো সমাজের প্রতিচ্ছবি, যেখানে ক্ষমতা, রাজনীতি ও সভ্যতার দরকষাকষি চলে।

একটি ঐতিহাসিক যৌনপল্লী উচ্ছেদের বাস্তব ঘটনাকে কেন্দ্র করে প্রায় দুই বছর আগে সিনেমাটির নির্মাণকাজ শুরু হয়। চিত্রনাট্য ও সংলাপে তুলে ধরা হয়েছে প্রায় ৪০০ বছরের পুরনো এক যৌনপল্লী এক রাতেই ধ্বংস করে দেওয়ার সত্য ঘটনা।

সিনেমাটিতে অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল পিয়া, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, মিঠুসহ আরও অনেকে। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া এলাকায় ছবিটির শুটিং হয়েছে।

লাইভ টেকনোলজি প্রযোজিত এই সিনেমায় তিনটি গান রয়েছে। সংগীত পরিচালনা করেছেন জাহিদ নীরব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর