বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শেষের লড়াই এক স্পটের জন্য

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৬, ১৩:১৭

বিপিএলের চলতি আসরে সিলেট পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তিন দলের প্লে-অফ খেলা নিশ্চিত হয়ে গেছে। আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকার পর্বে এখন মূল লড়াই হবে প্লে-অফের শেষ একটি জায়গা নিয়ে।

সিলেট পর্বের শেষ ম্যাচে সোমবার মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। ওই ম্যাচে ৭ উইকেটে জয় তুলে নেয় রাজশাহী, যা তাদের অবস্থান আরও শক্ত করে।

ঢাকা পর্ব শুরুর আগেই প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স। পয়েন্ট তালিকার শীর্ষ তিন স্থানেই রয়েছে এই দলগুলো।

৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রাজশাহী ওয়ারিয়র্স। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম রয়্যালস। সমান ১০ পয়েন্ট থাকলেও বেশি ম্যাচ খেলার কারণে তৃতীয় স্থানে আছে সিলেট টাইটান্স।

চতুর্থ স্থানে থাকা রংপুর রাইডার্স এখনো প্লে-অফ নিশ্চিত করতে পারেনি। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তাদের সম্ভাবনা টিকে আছে। একইভাবে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসও সীমিত হলেও প্লে-অফের দৌড়ে রয়েছে।

লিগ পর্বে বাকি রয়েছে আরও ছয়টি ম্যাচ, যা অনুষ্ঠিত হবে ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি। এরপর ১৯ জানুয়ারি শুরু হবে প্লে-অফ পর্ব। ফাইনালের মধ্য দিয়ে ২৩ জানুয়ারি শেষ হবে এবারের বিপিএল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর