বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

প্রথমবারের মতো ভারতে আফগান দূতাবাসের দায়িত্বে তালেবান কূটনীতিক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৬, ১৬:৩০

তালেবান ক্ষমতায় ফেরার পর প্রথমবার ভারতে তাদের মনোনীত কূটনীতিক নূর আহমেদ নূর দিল্লিতে আফগান দূতাবাসের দায়িত্ব নিয়েছেন, যা ভারত-আফগান সম্পর্কের ঘনিষ্ঠতার ইঙ্গিত।

তালেবান ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসার পর এই প্রথম তাদের মনোনীত জ্যেষ্ঠ কর্মকর্তাকে ভারতে দূত হিসেবে নিয়োগ দিয়েছে। এই কূটনীতিক দিল্লিতে তাদের দূতাবাসের নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।

ভারত আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও এই পদক্ষেপটি সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। একই সাথে নয়াদিল্লি ইসলামাবাদ ও কাবুলের মধ্যকার বিভাজন কাজে লাগাতে চাইছে।

দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নূর আহমেদ নূর চার্জ ডি’অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং ইতোমধ্যেই ভারতীয় কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন।

গতকাল সোমবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আফগান দূতাবাস জানিয়েছে, ‘উভয়পক্ষই আফগানিস্তান-ভারত সম্পর্ক জোরদার করার গুরুত্বের ওপর জোর দিয়েছে।’

ভারত কোনো মন্তব্য করেনি, তবে আফগান দূতাবাস ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আনন্দ প্রকাশের সাথে নূরের একটি ছবি পোস্ট করেছে।

ইসলামী আইনের কঠোর অবস্থান নিয়ে তালেবানদের অবস্থান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী সরকারের সাথে আপাতদৃষ্টিতে অসামঞ্জস্যপূর্ণ মনে হলেও ভারত এই সুযোগটি কাজে লাগাতে উদ্যোগী হয়েছে।

পারমাণবিক শক্তিধর প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে ২০২৫ সালের মে মাসে স্বল্পস্থায়ী হলেও প্রাণঘাতী এক সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা ছিল কয়েক দশকের মধ্যে তাদের সবচেয়ে ভয়াবহ।

আন্তর্জাতিক বৈধতার জন্য বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে আফগানিস্তানের বিদেশি কূটনৈতিক মিশনের ওপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করা তালেবানদের জন্য এই নিয়োগ তাৎপর্যপূর্ণ।

গত অক্টোবরে ভারত ঘোষণা করে, আফগানিস্তানে তাদের কারিগরি মিশনকে পূর্ণ দূতাবাসে রূপান্তর করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর