শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ভোটের মাঠে কড়া বার্তা দিলেন নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৬, ১৯:১২

আসন্ন গণভোটে যারা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেবে, তারা সংসদ নির্বাচনে জয়ী হতে পারবে না বলে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে না থাকলে তা জনগণের বিপক্ষে দাঁড়ানোর শামিল হবে।

মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারের জন্য দলের ‘ভোটের গাড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে সংবিধান সংস্কার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে।

নাহিদ ইসলাম বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল। কিন্তু কোনো কোনো রাজনৈতিক দল ইঙ্গিতপূর্ণভাবে ‘না’ ভোটের পক্ষে জনমত তৈরির চেষ্টা করছে। এসব দল আগে সংস্কার কমিশনের বিরোধিতা করেছে এবং গণ-অভ্যুত্থানের পর সংস্কারের প্রয়োজন নেই বলেও দাবি করেছিল।

তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হতে হলে সংস্কারের পক্ষে থাকতে হবে এবং তার জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য। ‘না’ ভোট মানে আগের ব্যবস্থাকে টিকিয়ে রাখা, যা গণ-অভ্যুত্থানের লক্ষ্যকেই ব্যর্থ করে দেবে।

কোনো দলের নাম উল্লেখ না করে এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, কিছু দল ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের মতো নানা প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু এসব বাস্তবায়নের অর্থ কোথা থেকে আসবে, সে বিষয়ে তারা নীরব। এর ফলে ভবিষ্যতে কর ও ভ্যাট বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি হতে পারে কিংবা দলীয়করণ ও দুর্নীতি বাড়তে পারে।

সস্তা প্রতিশ্রুতি দিয়ে এবার ভোটারদের বিভ্রান্ত করা যাবে না মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, দীর্ঘ সময় ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষ এখন সচেতন। তাই ভোট কেনার রাজনীতি আর কার্যকর হবে না।

তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট জিতলে সংস্কারপ্রক্রিয়া এগোবে, জুলাই সনদের বাস্তবায়ন হবে এবং স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনের পথ খুলবে। আর ‘না’ ভোট জিতলে পুরোনো ব্যবস্থাই বহাল থাকবে।

অনুষ্ঠানে জানানো হয়, এনসিপির ‘ভোটের গাড়ি’ গণভোট ও নির্বাচন সামনে রেখে সারা দেশে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর