বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

জুলাই আন্দোলনকেন্দ্রিক মামলায় সাবেক এমপি আটক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২৬, ১৩:৪৮

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বুধবার ঢাকার একটি ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। শুনানি শেষে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে একাধিক মামলায় তিনি কারাবন্দী রয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর এলাকায় সংঘটিত এক হামলার ঘটনায় এই মামলা দায়ের করা হয়। ওই দিন দুপুরের দিকে মিরপুর শপিং কমপ্লেক্স সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী মাহফুজ আলম শ্রাবণ।

আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় দায়ের করা মামলায় সাবেক এই সংসদ সদস্যকে অভিযুক্ত করে গ্রেপ্তার দেখানো হলো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর