বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রাফসানের নতুন অধ্যায়, সাবেক স্ত্রীর ক্যারিয়ারের নতুন সূচনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৬, ১৭:৪৭

জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব তার গায়িকা-অভিনেত্রী স্ত্রী জেফার রহমানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন। এই খবর সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের মনোযোগ চেয়ে ধরেছে রাফসানের সাবেক স্ত্রী, চিকিৎসক সানিয়া এশা।

রাফসান ২০২০ সালে চিকিৎসক সানিয়া সুলতানা এশাকে বিয়ে করেছিলেন। তবে তিন বছরের সংসারের পর ২০২৩ সালের নভেম্বরে তারা বিচ্ছেদের পথে হেঁটেছেন।

সানিয়া এশা বর্তমানে কসমেটিক মেডিসিনে সফল ক্যারিয়ার গড়েছেন। তিনি বিশ্বমানের চিকিৎসাসেবা কেন্দ্র এস্তে এসথেটিক হাসপাতাল-এ কনসালট্যান্ট হিসেবে নিযুক্ত আছেন। এ পদে যোগদানের খবর তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি লিখেছেন, “আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি যে, আমি এস্তে এসথেটিক হাসপাতালে একজন এসথেটিক মেডিসিন কনসালট্যান্ট হিসেবে যোগদান করেছি। আড়াই বছরের কঠোর পরিশ্রম ও প্রশিক্ষণের পর এটি জীবনের একটি নতুন অধ্যায়। পুরো যাত্রায় ম্যানেজমেন্ট এবং শিক্ষাগুরুরা আমার ওপর আস্থা রেখেছেন ও উৎসাহ জুগিয়েছেন, এ জন্য আমি তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। আমি আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা প্রদানের জন্য উন্মুখ হয়ে আছি। নতুন এই পথচলায় সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছি।”

সামাজিক মাধ্যমে তার এই পোস্টের মাধ্যমে দেখা যাচ্ছে, সাবেক স্ত্রী সানিয়া এশা নিজের পেশাগত সাফল্য এবং নতুন জীবনের দিকে মনোযোগ দিচ্ছেন, যা রাফসানের ব্যক্তিগত জীবন এবং তার নতুন বিবাহের পাশাপাশি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর