বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

দাম অস্থির হলেও রমজানে এলপিজির সংকট হবে না

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৭

আসন্ন রমজানে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) কোনো সংকট হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, রমজানকে সামনে রেখে এলপিজি আমদানি বাড়ানো হবে, যা বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক হবে।

রাজধানীতে আয়োজিত ‘এলপিজি বাজার নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বলা হয়, জানুয়ারি মাসেই উল্লেখযোগ্য পরিমাণ এলপিজি দেশে আসার কথা রয়েছে। ফলে রমজান মাসে সরবরাহ নিয়ে কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই।

তবে বর্তমানে দেশে এলপিজির দাম ও সরবরাহ—উভয় ক্ষেত্রেই অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। অনেক এলাকায় নির্ধারিত দামের তুলনায় প্রায় দ্বিগুণ অর্থ দিয়েও এলপিজি পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় আলোচনায় অংশ নেওয়া ভোক্তা অধিকার সংগঠনগুলো এলপিজির দাম নির্ধারণ প্রক্রিয়া আরও স্বচ্ছ করার দাবি জানায়।

নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বলা হয়, সবার সহযোগিতায় চলমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং রমজানে ভোক্তাদের এলপিজি নিয়ে ভোগান্তিতে পড়তে হবে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর