বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

যৌথ বাহিনীর অভিযানে জামায়াত ও বিএনপির দুই নেতাসহ গ্রেপ্তার ৭

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৬, ১৬:৩৪

বরগুনার পাথরঘাটায় সাম্প্রতিক সময়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মী-সমর্থকদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ-মারামারির ঘটনায় সংগঠন দু’টির দুই নেতাসহ ৭ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, পৌর জামায়াতের সভাপতি মাওলানা মো.বজলুর রহমান এবং রায়হানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ওরফে (গদি কালাম)। বাকি পাঁচজনের নাম পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা না হলেও গ্রেপ্তার সাতজনের মধ্যে বিএনপির তিনজন ও জামায়াতের চারজন নেতাকর্মী রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি সময়ে সংগঠন দুটির নেতাকর্মীদের মধ্যে কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। এসব সংঘর্ষের পর চারটি পৃথক মামলা দায়ের করা হয়। সেই মামলার ভিত্তিতেই যৌথ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সর্বশেষ শনিবার সাতজনকে গ্রেপ্তার করা হয়।

পাথরঘাটা থানার ওসি মংচেনলা জানান, যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর