বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আফগানিস্তানে আবারও ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৩, ১৭:৪১

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে নতুন একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৫অক্টোবর) ভূমিকম্পটি আঘাত হানে।


রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। বিবিসি।
এ নিয়ে গত কয়েকদিনের মধ্যে তৃতীয় ভূমিকম্প আফগানিস্তানে আঘাত হানল। এর আগে ৭ অক্টোবর বড় একটি ভূমিকম্পে হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে। পরে বুধবার আরেকটি ভূমিকম্প হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রোববার হেরাত শহরের কাছে হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৩। এর গভীরতা ছিল ৬ দশমিক ৩ কিলোমিটার

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, অন্তত একজন লোকের প্রাণহানি ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আহত ১০০ জনকে আঞ্চলিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, আগের যে ভূমিকম্পে হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল, তার মধ্যে ৯০ শতাংশই ছিল নারী ও শিশু।

সর্বশেষ ভূমিকম্প নিয়ে ইউএসজিএস বলছে, এর কেন্দ্র ছিল ইরান সীমান্তের কাছে আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর হেরাতের ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

আফগানিস্তান প্রায়ই ভূমিকম্পের অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়, বিশেষ করে এর হিন্দু কুশ পর্বতাঞ্চলে। এটি ইউরেশিয়ান-ইন্ডিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত।

গেল বছরের জুনে পাকতিকা প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্পে হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর