শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বিশ্বকাপ নিয়ে স্কটল্যান্ডের সঙ্গে যোগাযোগই করেনি আইসিসি

খেলা ডেস্ক

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৩:২৫

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না গেলে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নেওয়ার আলোচনা উঠেছে। ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছিল, র‍্যাঙ্কিংয়ের বিবেচনায় স্কটিশরাই হতে পারে আইসিসির প্রথম পছন্দ। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্ট জানিয়েছে ভিন্ন খবর। তাদের দাবি, বিশ্বকাপ খেলা নিয়ে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে এখনো কোনো আলোচনাই করেনি আইসিসি। তবে ডাক পেলে স্কটল্যান্ডের খেলোয়াড়েরা খেলতে প্রস্তুত।

বিস্তারিত জানতে স্কটিশ বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল বিবিসি স্পোর্টস। কিন্তু বাংলাদেশের প্রতি সম্মান জানিয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে মার্চে ওমান এবং নামিবিয়ার সঙ্গে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি নিতে অনুশীলনে ফিরেছেন স্কটল্যান্ডের ক্রিকেটাররা।

বাংলাদেশ না খেললে র‍্যাংকিং বিবেচনায় স্কটল্যান্ডই আসার কথা। এর আগে রাজনৈতিক কারণে ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড সফর করেনি জিম্বাবুয়ে। তখন বাছাইপর্বের সেরা দল হিসেবে জিম্বাবুয়ের পরিবর্তে সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড। এবারও বাংলাদেশ সরে দাঁড়ালে র‍্যাঙ্কিংয়ের ১৪ নম্বরে থাকা স্কটল্যান্ডই এগিয়ে থাকবে। তবে আইসিসি এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি তাদের। তবে ডাক পেলে স্কটল্যান্ডের খেলোয়াড়েরা খেলতে প্রস্তুত। তবে ২০২৪ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে ২০ করায় এবং বাছাইপর্ব আঞ্চলিক ভিত্তিতে হওয়ায় এখন বিষয়টি এতটা সহজ নয়। ফলে বিকল্প দল নির্বাচন আইসিসির বিবেচনাধীন সিদ্ধান্তেই নির্ভর করছে।

মূলত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে আপত্তি জানিয়ে আসছে বিসিবি। সরকারের পরামর্শে ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে আইসিসিকে চিঠিও দেওয়া হয়। এ নিয়ে চিঠি চালাচালি ও ভিডিও কনফারেন্সের পর গত ১৭ জানুয়ারি আইসিসির নিরাপত্তা প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ ঢাকায় এসে বৈঠক করেন। বৈঠকে আইসিসি ভারতে নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা দিলেও নিজেদের অবস্থানে অনড় বিসিবি।

ক্রিকইনফোর প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে সময় বেঁধে দিয়েছে আইসিসি। তবে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এমন কোনো সময়সীমার কথা অস্বীকার করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর