শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা বন্ড দিতে হবে না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৩:৫৭

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা বন্ড দিতে হবে না। ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন শর্ত জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। বুধবার (২১ জানুয়ারি) থেকে যেসব বাংলাদেশি নাগরিক বি১/বি২ ক্যাটাগরির ভিসায় অনুমোদন পাবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত এফ বা এম ভিসাধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বন্ড প্রযোজ্য হবে না।

মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বার্তায় ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। দূতাবাসের ভাষ্য অনুযায়ী, কেবল প্রয়োজনীয় ক্ষেত্রেই ব্যবসা বা পর্যটন ভিসা (বি১/বি২) আবেদনকারীদের বন্ড পরিশোধ করতে হবে। শিক্ষার্থী ভিসার (এফ বা এম) ক্ষেত্রে এই নিয়ম কার্যকর নয়।

দূতাবাস আরও জানিয়েছে, ভিসা সাক্ষাৎকারের আগে কোনোভাবেই বন্ড পরিশোধ করা যাবে না। আগাম বন্ড জমা দিলে তা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না। পাশাপাশি তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা মধ্যস্থতাকারীদের মাধ্যমে অর্থ পরিশোধে প্রতারণার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করা হয়েছে। সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থ ফেরতযোগ্য হবে না।

এর আগে সোমবার (১৯ জানুয়ারি) দেওয়া আরেক বার্তায় দূতাবাস জানায়, ২০২৬ সালের ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের জন্য এই বন্ড শর্ত প্রযোজ্য হবে না। নির্ধারিত ভিসা শর্ত যথাযথভাবে অনুসরণ করলে পরবর্তীতে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়।

ভিসা সংক্রান্ত হালনাগাদ ও নির্ভরযোগ্য তথ্যের জন্য আবেদনকারীদের দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর