শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ট্রেন নিয়ে ঢাকা গেলেন ফিরোজ, ফিরলেন নিথর দেহে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৪:০১

লালমনিরহাট থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন নিয়ে ঢাকা গেলেন তরুণ পরিচালক ফিরোজ হোসেন সবুজ। ফেরার কথা লালমনিরহাট কিংবা বুড়িমাড়ি এক্সপ্রেস ট্রেন নিয়ে। কিন্তু ট্রেন নিয়ে ফেরা হলো না ফিরোজ হোসেনের। নিজগ্রামে ফিরলেন নিথর দেহে।

ফিরোজের বাড়ি নওগাঁ জেলার রাণীনগরের দাউদপুর গ্রামে। তরুণ ট্রেন পরিচালক ফিরোজ হোসেন ট্রেন নিয়ে গতকালই ঢাকায় এসেছেন। ঢাকার কমলাপুর গার্ড রানিং রুমে হৃদরোগের আক্রান্ত হলে তাকে দ্রুত স্থানীয় রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান।

মাত্র ৩৫ বছর বয়সে ফিরোজের এই চলে যাওয়া মানতে পারছেন না তার সহকর্মীরা। ফিরোজ হোসেনের ঘনিষ্ঠ সহকারী লোকোমাস্টার সবুজ সোমবার দুপুরে কালের কণ্ঠকে বললেন, ফিরোজ কুড়িগ্রাম এক্সপ্রেস নিয়ে ঢাকায় গিয়েছিলেন গতকাল। রাতে কমলাপুরের গার্ড রানিং রুমে অবস্থানকালীন হৃদরোগে আক্রান্ত হন। সহকর্মীরা রেল হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান।

লোকোমাস্টার সবুজ আরো বলেন, ফিরোজের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে এখন জানাজার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ রেলওয়েতে ২০১৭ সালে গার্ড গ্রেড-২ পদে নিয়োগ প্রাপ্ত ফিরোজ হোসেন সবুজ। লালমনিরহাট ডিভিশনে তিনি কর্মরত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর