বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আজ বিকেল ৫টা থেকে পোস্টাল ভোটে অংশ নিতে পারবেন প্রবাসীরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৬, ১২:৫৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে নিবন্ধিত প্রবাসী ভোটারদের জন্য আজ বুধবার বিকেল ৫টা থেকে পোস্টাল ভোট দেওয়ার সুযোগ উন্মুক্ত হচ্ছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, কমিশনের ওয়েবসাইট কিংবা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে নির্ধারিত নিয়ম অনুসরণ করে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়া যাবে।

ভোট প্রদান শেষে পোস্টাল ব্যালট আগামী ২৫ জানুয়ারির মধ্যে ডাকযোগে বাংলাদেশে নিজ নিজ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে। হলুদ খামটি নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত থাকায় একজন ভোটারের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ নেই এবং ভোটের গোপনীয়তা সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয়েছে।

প্রবাসী ভোটার নিবন্ধন প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বিশ্বের ১২১টি দেশে অবস্থানরত ৭ লাখ ৬৭ হাজারের বেশি প্রবাসী ভোটারের কাছে ইতোমধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

ইসির হিসাব অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর