শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সিংড়ায় জিয়া পরিষদের সদস্যকে গলা কেটে হত্যা, স্বজনদের আগুনে বৃদ্ধা নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৬, ১১:৪৬

নাটোরের সিংড়ায় কলেজ শিক্ষক ও উপজেলা জিয়া পরিষদের সদস্য রেজাউল করিমকে (৫৩) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে কলম ইউনিয়নের কুমারপাড়ায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে নিহতের স্বজনরা প্রতিপক্ষের ঘরে আগুন দিলে এক বৃদ্ধা পুড়ে মারা যান। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজাউল করিম সিংড়ার বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও সিংড়া উপজেলার কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপনের চাচা।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে কলমের কুমারপাড়ায় রাস্তার পাশে গলা কাটা অবস্থায় রেজাউল করিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে রেজাউল করিমের বিক্ষুব্ধ স্বজনরা আওয়ামী লীগ কর্মী ওহাব আলীর বাড়িতে অগ্নিসংযোগ করে। সেই আগুনে পুড়ে ওহাব আলীর মা ছাবিহা (৭৫) মারা যান।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর