বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

দ্বিতীয় নির্বাচনী প্রচারাভিযানে রাতে চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৬, ১৪:২০

রোববার থেকে শুরু হওয়া তারেক রহমানের দ্বিতীয় নির্বাচনী প্রচারাভিযানের জন্য শনিবার রাতে তিনি চট্টগ্রামে যাবেন। চট্টগ্রামের পর ফেনী, কুমিল্লা, সোয়াগাজী, দাউদকান্দি ও নারায়ণগঞ্জে সমাবেশে অংশ নেয়ার কথা আছে।

সিলেটের পর রোববার চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে তারেক রহমানের দ্বিতীয় নির্বাচনী প্রচারাভিযান। এর উদ্দেশ্যে আজ শনিবার রাতে চট্টগ্রাম যাবেন তিনি। শনিবার সকালে গুলশানে বিএনপির কার্যালয়ে এক প্রেস বিফিংয়ে নির্বাচন পরিচালনা কমিটির মূখপাত্র মাহাদী আমীন একথা জানান।

তিনি জানান, তারেক রহমান তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকে চট্টগ্রামে যাচ্ছেন। সফরের শুরুতে তিনি আজ রাত ৭টা ৩৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।

মাহাদী আমীন বলেন, ‘আগামীকাল অর্থাৎ ২৫ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় একটি হোটেলে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিন শ’ শিক্ষার্থীকে নিয়ে ‘ইউথ পলিসি টক’ এ অংশগ্রহণ করবেন। এই পলিসি টকে তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, পরিবেশসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে আলোচনা করবেন, বিনিময় করবেন। এরপর তিনি চট্টগ্রাম পোলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন।’

তিনি জানান, এরপর বিএনপি চেয়ারম্যান ফেনী পাইলট স্কুল মাঠ, কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সোয়াগাজীর ডিগবাজি খেলার মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে বক্তব্য রাখবেন।

তিনি আরো জানান, সিলেট সফরের মতো চট্টগ্রাম সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের ত্যাগী নেতারা চেয়ারম্যানের সফরসঙ্গী হবেন।

গত ২২ জানুয়ারি তারেক রহমান সিলেটের আলিয়া মাদরাসা মাঠ থেকে শুরু করেছিলেন নির্বাচনী প্রচারাধভিযান। ওই দিন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়নগঞ্জের সাতটি সমাবেশে বক্তব্য রাখেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর