বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আজহারউদ্দিন

বিশ্বকাপে না খেললে ক্ষতির মুখে পড়বে বাংলাদেশের ক্রিকেটাররা

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৬, ১৪:২৮

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে বাংলাদেশের ম্যাচ খেলতে অনীহা নিয়ে মুখ খুলেছেন দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশ যদি ভারতে খেলতে না চায়, তাহলে এর দায় ভারতের নিরাপত্তা ব্যবস্থার ওপর চাপানো ঠিক হবে না।

শনিবার বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আজহারউদ্দিন বলেন, এমন সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ ও তাদের খেলোয়াড়রাই। আজহারউদ্দিন বলেন, ‘বর্তমানে ভারতে একাধিক আন্তর্জাতিক সিরিজ চলছে।

কোনো দলই নিরাপত্তা নিয়ে অভিযোগ করেনি। বাংলাদেশ যদি না আসে, তাহলে সেটি তাদেরই ক্ষতি এবং তাদের খেলোয়াড়দেরও ক্ষতি হবে।’
৬২ বছর বয়সী এই সাবেক অধিনায়ক আরো দাবি করেন, ভারতে সফরকারী দলগুলোর জন্য দেশটি নিরাপদ। উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘নিউজিল্যান্ড এখন ভারতে খেলছে এবং দক্ষিণ আফ্রিকাও কিছুদিন আগেই এখানে সিরিজ খেলেছে।

বাংলাদেশের পক্ষ থেকে ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ প্রসঙ্গে তিনি বলেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। তার ভাষায়, ‘বিশ্বকাপের ম্যাচ এভাবে এক দেশ থেকে আরেক দেশে সরানো সহজ নয়। সূচি আগে থেকেই নির্ধারিত থাকে, তাই এখন ম্যাচ স্থানান্তর করা খুবই কঠিন।’

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। বিসিবি জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণেই তারা ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়েছে।

তবে আইসিসি জানিয়েছে, বর্তমান সূচি পরিবর্তন তার করবে না। এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর আইসিসিকে চিঠি পাঠিয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

তবে সূচি পরিবর্তনের সম্ভাবনা এখনো খুবই কম বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে আইসিসির চূড়ান্ত ঘোষণা যে কোনো সময় আসতে পারে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর