বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চৌগাছায় বিয়ের বাস খাদেপড়ে নারী ও শিশুসহ আহত ২০

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৬, ১৭:০৩

বাসটি চৌগাছা-মহেশপুর টেঙ্গুরপুর মোড় পৌঁছালে চালক সামনে থাকা রাস্তার স্পিড ব্রেকার দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

আহতরা হলেন যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের ধীরেন কুমারের ছেলে প্রদীপ কুমার (৬৫), একই গ্রামের নিরঞ্জন কুমারের ছেলে প্রান্ত কুমার (২৯), সন্তোষ কুমারের ছেলে গনেশ কুমার (৫০), কার্ত্তিকের ছেলে সুফল কুমার (৫৫), কার্ত্তিক দাসের মেয়ে রিনা দাস (৬০), নারায়ণ দাসের ছেলে অরিত্র দাস (১৫), গোবিন্দ দাসের ছেলে ঋষিকেশ (১৯), দেবাশীষ দাসের মেয়ে প্রভাতী (৩২), গনেশের ছেলে মধু (৫৫), মনোরঞ্জন গাইনের ছেলে সন্তোষ শ্রীবাস গাইন (৪৫), মুছা রহমানের ছেলে ফারুক হোসেন (৩২), আশুতোষের ছেলে টোটন (৪৮), শিপন দাসের ছেলে অসীম দাস (২৬), অনন্ত দাসের স্ত্রী প্রিয়াংকা দাস (৪০) এ ছাড়াও বন্যা রানী (২৭), প্রদীপ (৫০), সুমন (৩০), প্রান্ত রায় (২৮), আম্মাক দাস (২৭), তপতি রানী (৫৫) হাসপাতাল থেকে প্রাথমিকচিকিৎসা গ্রহণ করেছেন। ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে।

এলাকাবাসী ও আহতরা জানায়, যশোর মনিহার-খুলনা রুটের যাত্রীবাহী গড়াই নামক একটি বাস মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামে বিয়ে শেষে বরযাত্রী নিয়ে বাসটি যশোর নওয়াপাড়ায় যাচ্ছিল। এ সময় বাসটি চৌগাছা-মহেশপুর টেঙ্গুরপুর মোড় নামক স্থানে পৌঁছালে চালক সামনে থাকা রাস্তার স্পিড ব্রেকার দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় প্রায় ২০ জন যাত্রী আহত হন।

স্থানীয়রা চৌগাছা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আহতদের উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

চৌগাছা ফায়ার সার্ভিসের লেডার আনোয়ার হোসেন বলেন, ‘একটি বর যাত্রীবাহী বাস মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রাম থেকে ছেড়ে যশোরে যাচ্ছিল। বাসটি চৌগাছা উপজেলার টেঙ্গুরপুর মোড় নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে সোজা খাদে পড়ে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল যাই। আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে পাঠাই।’

চৌগাছা হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত ডা: আখেরী জামান জানান, দুর্ঘটনায় আহতদের যশোর রেফার করা হয়েছে। অনেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করা হয়। উদ্ধার কাজে যৌথভাবে চৌগাছা ফায়ার সার্ভিসের কর্মীরাও কাজ করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর