শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

“নারীদের ঘরে বন্দি করার রাজনীতি জামায়াত করে না”—কুষ্টিয়ায় ডা. শফিকুর রহমান

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১২:০৮

কুষ্টিয়াসহ চার জেলা সফরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত এমন একটি রাষ্ট্র গড়তে চায় যেখানে নারী-পুরুষ সবার জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান থাকবে। নারীদের ঘরে আটকে রাখার রাজনীতিতে জামায়াত বিশ্বাস করে না বলেও তিনি মন্তব্য করেন।

সোমবার দুপুরে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশেষ করে তরুণ ও তরুণীদের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে চায় জামায়াত। বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষাব্যবস্থাকে কর্মমুখী করার ওপর গুরুত্ব দেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে এবং আইনের শাসন সবার জন্য সমানভাবে কার্যকর হবে—উচ্চপদস্থ ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষের ক্ষেত্রেও।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর