বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গ্রিসে বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১২:৫১

গ্রিসের ত্রিকালা শহরের কাছে একটি বিস্কুট কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। গ্রিসের একাধিক স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সোমবার ভোররাতে ‘ভিওলান্তা’ নামের ওই বিস্কুট কারখানায় হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় কারখানায় রাতের শিফটে কর্মরত শ্রমিকরা ভেতরে অবস্থান করছিলেন।

প্রথমে চারজন কর্মীর মরদেহ উদ্ধার করা হলেও পরে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের মরদেহ পাওয়া যায়। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচজনে।

মৃতরা সবাই কারখানার কর্মী এবং অধিকাংশই নারী।

এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন দমকল কর্মী রয়েছেন। আহতদের ত্রিকালার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

গ্রিক ফায়ার সার্ভিসের বরাতে পত্রিকাগুলো জানায়, আগুন নেভাতে দীর্ঘ সময় লাগে এবং উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে হয়। বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে গ্যাস লিক বা যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর গ্রিসজুড়ে শোকের ছায়া দেখা দিয়েছে। সরকার হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং কারখানার নিরাপত্তাব্যবস্থা নিয়ে তদন্ত শুরু হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর