শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

শীর্ষ জেনারেল বহিষ্কার, কাঁপছে বেইজিং: সি চিন পিং কি সেনাবাহিনীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ আরও শক্ত করছেন?

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৫:৩৯

চীনের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নতুন করে অস্থিরতার ইঙ্গিত মিলেছে। পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) শীর্ষ পর্যায়ের দুই প্রভাবশালী জেনারেলকে হঠাৎ বহিষ্কারের ঘটনায় বেইজিংয়ের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের প্রশ্ন উঠেছে। পর্যবেক্ষকদের মতে, এই সিদ্ধান্ত কেবল দুর্নীতিবিরোধী অভিযান নয়, বরং ক্ষমতার ভারসাম্যে বড় রকমের পরিবর্তনের বার্তা দিচ্ছে।

বহিষ্কৃতদের একজন ছিলেন ৭৫ বছর বয়সী জেনারেল ঝাং ইউকসিয়া—কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) ভাইস চেয়ারম্যান এবং সি চিন পিংয়ের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁর সঙ্গে আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা জেনারেল লিউ ঝেনলিকেও সরিয়ে দেওয়া হয়েছে।

এর ফলে সাধারণত সাত সদস্যের সিএমসি এখন কার্যত দুজনের নিয়ন্ত্রণে—সি চিন পিং নিজে এবং জেনারেল ঝাং শেংমিন। এত শক্তিশালী সামরিক কাঠামোর এমন সংকোচন সাম্প্রতিক চীনা ইতিহাসে নজিরবিহীন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সরকারিভাবে বলা হচ্ছে, ‘শৃঙ্খলা ও আইনের গুরুতর লঙ্ঘনের’ কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে অভিযোগের সুনির্দিষ্ট বিবরণ প্রকাশ করা হয়নি, যা স্বাভাবিকভাবেই জল্পনা-কল্পনাকে উসকে দিচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর