শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

‘ফ্যাসিস্টরা পালিয়েছে, তাই নির্বাচন নিরাপদ’—ক্ষমতার ভাষ্য নাকি রাজনৈতিক বার্তা?

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৫:৪৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার জায়গা নেই—এমন আত্মবিশ্বাসী ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তাঁর ভাষায়, আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের সহযোগী সন্ত্রাসীরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় নির্বাচন ভণ্ডুল হওয়ার কোনো আশঙ্কা নেই।

গাজীপুরে এক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেন, যারা সত্যিকার অর্থে সাহসী, তারা দেশ ছেড়ে পালিয়ে নয়—আইনের মুখোমুখি হয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করত। পালিয়ে থেকে বক্তব্য দেওয়া সাহস নয়, বরং দুর্বলতার প্রকাশ।

তিনি আরও জানান, পলাতক সন্ত্রাসী ও তাদের সহযোগীদের ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে। তাঁর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত—রাষ্ট্র এখন নির্বাচনের পথে কোনো ‘দৃশ্যমান বাধা’ দেখছে না।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্য শুধু আইনশৃঙ্খলার আশ্বাস নয়, বরং নির্বাচনের বৈধতা ও নিয়ন্ত্রণ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার একটি কৌশলগত বার্তাও হতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর