শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গণভোট মানেই ভবিষ্যতের সিদ্ধান্ত—কেন ‘হ্যাঁ’ ভোটকে ঐতিহাসিক বলছেন আলী রীয়াজ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৬:০৩

গণভোট শুধু একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রদর্শন নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত—এমনটাই মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তাঁর মতে, জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয় নাগরিক রাষ্ট্র গঠনের জন্য অপরিহার্য।

তিনি বলেন, এই সনদের মূল দর্শন ধর্মীয় পরিচয় নয়, বরং নাগরিক হিসেবে প্রত্যেক মানুষের সমান অধিকার নিশ্চিত করা। ভাষা, ধর্ম, সংস্কৃতি কিংবা ভৌগোলিক অবস্থান—কোনোটিই যেন রাষ্ট্রীয় বৈষম্যের কারণ না হয়, সেটাই এই উদ্যোগের কেন্দ্রবিন্দু।

আলী রীয়াজের ভাষায়, গত পাঁচ দশকে বাংলাদেশ রাজনৈতিক স্বাধীনতা অর্জন করলেও নাগরিক সমতার প্রশ্নে এখনো ঘাটতি রয়ে গেছে। সেই ঘাটতি পূরণের সাংবিধানিক সুযোগই তৈরি করেছে এই গণভোট।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর