বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

অটো জেনারেটেড নম্বর থেকে ডিসি-এসপিকে হুমকি, শনাক্ত করা যাচ্ছে না অভিযুক্তরা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৮:০৪

বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) ফোনে হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তার ভাষ্য অনুযায়ী, এসব হুমকি এসেছে অটো জেনারেটেড নম্বর থেকে, যেগুলো চিহ্নিত করা প্রযুক্তিগতভাবে সম্ভব নয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি। অনেক সময় এ ধরনের অটো জেনারেটেড নম্বর থেকে ফোন আসে, যেগুলো আইডেন্টিফাই করা যায় না। তবে আমরা সচেতন আছি।”

নির্বাচন সামনে রেখে রোহিঙ্গা ইস্যুতে বাড়তি কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলেও মন্তব্য করেন তিনি। নাসিমুল গনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্প নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তার কোনো কারণ নেই।

📰


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর