বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৬, ১২:১৯

মার্কিন মধ্যস্থতায় প্রায় চার বছরের যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে কিয়েভ-মস্কো আলোচনা শুরুর পরও ইউক্রেনে আক্রমণ অব্যাহত রেখেছে রাশিয়া।

মঙ্গলবার ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়, জ্বালানি অবকাঠামোগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলার ফলে হতাহত ছাড়াও লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। এ ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বোমাবর্ষণ চলমান শান্তি প্রচেষ্টাকে ব্যাবপভাবে ক্ষতিগ্রস্ত করছে।

কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাতে উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে একটি ড্রোন প্রায় ২০০ যাত্রী বহনকারী ট্রেনের একটি বগিতে আঘাত করে। এতে সঙ্গে সঙ্গেই কয়েকজন নিহত হন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো।

এ বিষয়ে এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ট্রেনের বগিতে বেসামরিক নাগরিকদের হত্যার কোনো সামরিক যুক্তি নেই এবং এমনটি হতে পারে না।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর