বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

প্রশাসনের আচরণে নিরপেক্ষতার ঘাটতি, একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ -জামায়েত প্রার্থীর

মোঃসাইফুল ইসলাম, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৬, ১৬:১৩

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকায় প্রশাসনের আচরণে নিরপেক্ষতার ঘাটতি এবং একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ এনেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য (কসবা-আখাউড়া) আসনের জামায়াতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী মোঃ আতাউর রহমান সরকার। 
 
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার পৌর শহরের দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি কথা বলেন। এ সময় অভিযোগ করে তিনি বলেন, আমরা মনে করেছি এখানে নির্বাচনী মাঠ সমতল থাকবে।সকল দল সমান সুযোগ পাবে। প্রশাসন নিরপেক্ষ থাকবে কিন্তু আনুষ্ঠানিক প্রচারণার পূর্বে একটি দল নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউন, ব্যাপক উপস্থিতি নিয়ে মিটিং মিছিল চালিয়ে নমিনেশন পেপার জমা দিয়েছে। আমরা এগুলো প্রশাসনের দৃষ্টিতে এনেছি কিন্তু প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেনি। 
 
গত ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে পালনে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি দিয়েছিল। এই কর্মসূচি পালনে আমরা কসবা, আখাউড়ায় কর্মসূচি দিয়েছিলাম। সেই কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেব চরম বাধা সৃষ্টি করে আমাদের প্রোগ্রাম করতে দেন নাই। উনার বক্তব্য ছিল নির্বাচনের আচরণ বিধি সমস্যা। কিন্তু পরক্ষণে দেখলাম বিএনপি দুই গ্রুপ কর্মসূচি পালন করছে। কিন্তু আমরা পালন করতে পারিনি। এটা ছিল প্রশাসনের নিরপেক্ষতার অভাব। 
 
এ সময় তিনি আরো বলেন, বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতা কর্মীদের প্রচার কাজে বাধা দিচ্ছে। আমাদের ভ্যানার বিলবোর্ড ছিড়ে ফেলছে। উপজেলার ধরখার ইউনিয়নের আমাদের এক ভাইকে চরমভাবে লাঞ্ছিত করে মারধর করেছে। এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে থানায় মামলাও করা হয়েছে। গতকাল সোমবার আমাদের এক ভাইকে কসবায় ফোন করে হত্যার হুমকি দিয়েছে। আমরা স্থানীয় প্রশাসনকে তা অবহিত করেছি। 
 
এ সময় তিনি বলেন, আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহবান জানাতে চাই যে, আপনারা একটা সুস্থ নির্বাচন ব্যবস্থা করবেন। আপনাদের দায়িত্ব একটা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু এখন আপনাদের আচরণ এবং ভূমিকা প্রশ্নবিদ্ধ দেখতে পাচ্ছি। কসবা-আখাউড়ায় আপনাদের একদিকে জুকে যাওয়ার বিষয়টা আমরা লক্ষ্য করছি। তিনি কর্মীদের প্রচারণায় যারা বাধা দিচ্ছে, হত্যার হুমকি দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান।
 
মত বিনিময় সভায়, আখাউড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি বোরহান উদ্দিন খান,সহকারী সেক্রেটারি মোঃ সানাউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র শিবিরের সভাপতি জুলফিকার হায়দার রাফিসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 
 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর