শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রাজশাহীতে জনসভায় তারেক রহমান, লাখো সমর্থকের উপস্থিতি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১৪:৩৮

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টায় রাজশাহী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করেছেন। লাখো নেতা-কর্মী ও সমর্থক করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানান, এবং তিনি হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

সারাদেশে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে তারেক রহমান সকাল সাড়ে ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। এরপর তিনি আকাশপথে রাজশাহী বিমানবন্দরে পৌঁছে সুফি সাধক শাহ মখদুম (র.)-এর মাজার জিয়ারত করেন।

মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়, এবং রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে শত শত বাসে করে দলের কর্মীরা যোগ দেন। জনসমাগম নিয়ন্ত্রণ ও দৃশ্যমানতার জন্য মাঠে চারটি বড় এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে।

এ সমাবেশে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের মোট ১৩টি সংসদীয় আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষ করে তিনি সড়কপথে নওগাঁর উদ্দেশ্যে রওনা দেবেন এবং বিকেল ও রাতের আরও দুটি জনসভায় বক্তব্য রাখবেন।

তিন দিনের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে শুক্রবার তিনি রংপুর পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং বিকেলে রংপুর ঈদগাহ মাঠে জনসভায় অংশ নেবেন। এরপর শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে তাঁর নির্বাচনি কর্মসূচি থাকছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর