বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কুমিল্লা নাঙ্গলকোটে দুই হত্যাকাণ্ড

জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১৪:৪১

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে সাবেক ইউপি সদস্য সালেহ আহমেদ এবং তাঁর ভাতিজা প্রবাসী দেলোয়ার হোসেন নয়নের হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দারা গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বক্সগঞ্জ বাজার এলাকায় নিহতদের পরিবারের সদস্যদের উদ্যোগে এবং স্থানীয় জনগণের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা জানান, গত ১৬ জানুয়ারি রাতে সালেহ আহমেদ ও দেলোয়ার নয়নকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় নিরাপত্তাহীনতা ও সন্ত্রাসী কার্যক্রমের আতঙ্ক দেখা দিয়েছে।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, অবিলম্বে মূল অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। তারা আরও জোর দিয়ে বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি, এমনকি ফাঁসি নিশ্চিত করা উচিত, যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংস কাজ করার সাহস পায় না।

মানববন্ধনে নিহত সালেহ আহমেদের ছেলে মামুন, মো. ইলিয়াছ, জিয়াউর রহমান, মাহবুবুল হক এবং দেলোয়ার নয়নের ছেলে ফয়সাল আহমেদ জয় বক্তব্য রাখেন। বক্তারা এলাকার মানুষের নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনার গুরুত্বের ওপরও জোর দেন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন, এবং স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর