বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

অভিনেত্রী ক্যাথরিন ও’হারা আর নেই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২৬, ১৫:২৫

দীর্ঘদিন অসুস্থ থাকার পর জনপ্রিয় হলিউড অভিনেত্রী ক্যাথরিন ও’হারা মারা গেছেন। স্থানীয় সময়  শুক্রবার (৩০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীর ম্যানেজার মার্ক গুরভিটজের অফিসের একজন প্রতিনিধি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কালজয়ী সিনেমা 'হোম অ্যালোন'-এ কেভিনের মায়ের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন তিনি।

ক্যাথরিন ও'হারার দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ার শুরু হয়েছিল কানাডীয় স্কেচ কমেডি সিরিজ 'সেকেন্ড সিটি টেলিভিশন'দিয়ে। এই সিরিজের জন্যই তিনি ক্যারিয়ারের প্রথম এমি পুরস্কার জয় করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

'বিটলজুস', 'আফটার আওয়ার্স'-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি হয়ে ওঠেন হলিউডের পরিচিত মুখ। তবে 'হোম অ্যালোন' সিরিজের প্রথম দুই পর্বে ম্যাকলে কালকিনের মায়ের চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেয়।

দীর্ঘ ক্যারিয়ারে ক্রিস্টোফার গেস্টের অনেকগুলো ছদ্ম-প্রামাণ্যচিত্রে গুরুত্বপূর্ণ অভিনয় করেছেন তিনি। এর মধ্যে 'বেস্ট ইন শো' ও 'এ মাইটি উইন্ড' অন্যতম। এ ছাড়া 'দ্য নাইটমেয়ার বিফোর ক্রিসমাস'-এর মতো অ্যানিমেটেড সিনেমাতেও কণ্ঠ দিয়েছেন ও'হারা।

ষাটোর্ধ্ব বয়সে ও'হারা নতুন করে আলোচনার শীর্ষে আসেন 'শিটস ক্রিক' সিরিজে অভিনয় করে। এই সিরিজের 'মইরা রোজ' চরিত্রটি তাঁকে দ্বিতীয়বারের মতো এমি পুরস্কার এনে দেয় এবং তরুণ প্রজন্মের কাছেও তাঁকে দারুণ জনপ্রিয় করে তোলে।

ক্যাথরিন ও'হারা মৃত্যুর আগপর্যন্ত অভিনয়ে সক্রিয় ছিলেন। সম্প্রতি তিনি এইচবিও-র জনপ্রিয় সিরিজ 'দ্য লাস্ট অব আস' এবং অ্যাপল টিভির 'দ্য স্টুডিও'তে কাজ করছিলেন। তাঁর মৃত্যুতে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর