বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ডোনাল্ড ট্রাম্প

এআই চিপ রপ্তানিতে রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৪২

দক্ষিণ কোরিয়া ২০২৬ সালের জানুয়ারি মাসে ইতিহাসের সর্বোচ্চ রপ্তানি আয় করেছে। সরকারি তথ্য অনুযায়ী, মাসটিতে দেশটির রপ্তানি দাঁড়িয়েছে ৬৫.৮ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ৩৪ শতাংশ বেশি। জানুয়ারিতে এই প্রথম রপ্তানি ৬০ বিলিয়ন ডলার ছাড়াল। 

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা বাড়ায় দক্ষিণ কোরিয়ার তৈরি চিপের বিক্রি দ্রুত বেড়েছে। বিশ্বের শীর্ষ মেমোরি চিপ উৎপাদক হওয়ায় দেশটির সেমিকন্ডাক্টর এখন এআই অবকাঠামোর মূল উপাদান হয়ে উঠেছে।

জানুয়ারিতে চিপ রপ্তানি হয়েছে ২০.৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১০২ শতাংশ বেশি। এটি মাসিক চিপ রপ্তানির ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ আয়। এই সাফল্যে স্যামসাং ও এসকে হাইনিক্স সাম্প্রতিক প্রান্তিকে রেকর্ড মুনাফা করেছে।

এদিকে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির ভালো চাহিদায় গাড়ি রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ৬ বিলিয়ন ডলারে।

তবে এই সাফল্যের মধ্যেই চাপ তৈরি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর শুল্ক ১৫-২৫ শতাংশে বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

সিউল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তিটি আইনি নয়। এটি একটি সমঝোতা স্মারক, তাই সংসদের অনুমোদন প্রয়োজন নেই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর