শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

জাহানারার অভিযোগ তদন্ত প্রতিবেদন বিসিবিতে

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১

জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা যৌন হয়রানির অভিযোগ তদন্তে গঠিত পাঁচ সদস্যের কমিটি তাদের প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে জমা দিয়েছে। সোমবার এ প্রতিবেদন জমা দেওয়া হয়।

জাহানারা আলম টিম ম্যানেজমেন্টের একজন সদস্যের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন। অভিযোগটি তদন্ত করতে বিসিবি একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে।

এদিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আইনি অগ্রগতি ঘটে। জাহানারার অভিযোগের বিষয়ে বিসিবির দীর্ঘদিনের নীরবতা কেন আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে হাইকোর্ট রুল জারি করেছেন। বিচারপতি আহমদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ রিট আবেদনের শুনানি শেষে এ রুল জারি করেন।

রুলে হাইকোর্ট বিসিবিকে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ার কারণ ব্যাখ্যা করতে বলেছেন। একই সঙ্গে জাহানারা আলমের অভিযোগের বিষয়ে বিসিবি এখন পর্যন্ত কী পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতে কী ধরনের ব্যবস্থা নেবে—সে বিষয়ে আদালতকে বিস্তারিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিসিবির এক পরিচালক যুগান্তরকে বলেন, ‘স্বচ্ছ ও পরিপূর্ণ তদন্তের স্বার্থে তদন্ত কমিটির কিছুটা বেশি সময় লেগেছে। তবে তারা সঠিকভাবেই তাদের প্রতিবেদন বিসিবিতে জমা দিয়েছে। এখন বিষয়টি ডিসিপ্লিনারি কমিটিতে পাঠানো হবে।’

তিনি আরও জানান, তদন্ত প্রতিবেদনে কী রয়েছে, তা সবার সামনে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মনজুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন জাহানারা আলম। অভিযোগ প্রকাশ্যে আসার পর বিসিবি তদন্ত কমিটি গঠন করে।

দুই দফা সময় বাড়িয়ে গত ২১ ডিসেম্বর বিসিবি জানায়, স্বাধীন তদন্ত কমিটি ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেবে। তবে ওইদিন বিসিবি কার্যালয় বন্ধ থাকায় পরদিন সোমবার তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর