বৃহঃস্পতিবার, ২৩শে জুলাই ২০২৬, ৮ই শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

তেল নিতে রাশিয়া ছেড়ে ভেনেজুয়েলার দিকে ঝুঁকছে ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে নতুন এক বাণিজ্য চুক্তির আওতায় ভারত রাশিয়া থেকে তেল আমদানি কমিয়ে ভেনেজুয়েলার তেলের দিকে ঝুঁকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধে এবং পারস্পরিক বন্ধুত্বের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করেছে। অপরদিকে ভারতও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, বিশ্বের দুটি বৃহৎ অর্থনীতি ও গণতন্ত্রের মধ্যে সহযোগিতা উভয় দেশের জনগণের জন্য লাভজনক হবে এবং ভবিষ্যতে পারস্পরিক বাণিজ্যের নতুন সুযোগ তৈরি করবে।

এর আগে রাশিয়ার তেল কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল। নতুন এ চুক্তির মাধ্যমে রাশিয়ার তেলের ওপর ভারতের নির্ভরতা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, এ পদক্ষেপ ইউক্রেন যুদ্ধ অবসানের পথেও সহায়ক হতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর