বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নিজের ডিএনএ দিয়ে ‘মানবগোষ্ঠী’ গড়ার স্বপ্ন: এপস্টেইনের ভয়ংকর পরিকল্পনা ফাঁস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে ঘিরে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন। প্রকাশিত তথ্যে জানা গেছে, তিনি নিজের শুক্রাণু ব্যবহার করে বহু সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, এপস্টেইন তার বিপুল সম্পদ ও সামাজিক প্রভাব কাজে লাগিয়ে একটি ‘বেবি র‍্যাঞ্চ’ বা শিশু প্রজনন খামার গড়ার পরিকল্পনা করেছিলেন। নিউ মেক্সিকোতে তার মালিকানাধীন বিশাল খামারে নারীদের গর্ভধারণের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ানোর ইচ্ছা ছিল তার।

বিশ্বের বিভিন্ন বিজ্ঞানী ও প্রভাবশালীদের সঙ্গে আলোচনায় তিনি এই পরিকল্পনার কথা প্রকাশ করেছিলেন বলে জানা গেছে।

একজন নারী, যিনি নিজেকে নাসার বিজ্ঞানী হিসেবে পরিচয় দিয়েছিলেন, দাবি করেন—এপস্টেইনের লক্ষ্য ছিল যেকোনো সময় অন্তত ২০ জন নারীকে অন্তঃসত্ত্বা রাখা।

তবে এই পরিকল্পনা বাস্তবে কার্যকর হয়েছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তিনি কখনো সন্তানের বাবা হয়েছিলেন কি না, সেটিও স্পষ্ট নয়।

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের চিন্তাভাবনা মানবাধিকার ও নৈতিকতার পরিপন্থী এবং তা গভীর মানসিক বিকৃতির ইঙ্গিত দেয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর