বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

প্রবাসী সেবা ও টিকিট ব্যবস্থায় ডিজিটাল বিপ্লব: চালু হলো ‘শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকিট’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭

প্রবাসীদের সঙ্গে যোগাযোগ জোরদার এবং নাগরিক সেবা সহজ করার লক্ষ্যে নতুন দুটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে অন্তর্বর্তী সরকার। ‘শুভেচ্ছা’ নামের একটি মোবাইল অ্যাপ এবং কেন্দ্রীয় অনলাইন টিকিটিং সিস্টেম ‘দ্রুত টিকিট’-এর মাধ্যমে সেবা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করা হয়েছে।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে এই দুটি প্ল্যাটফর্মের কার্যক্রম তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ‘শুভেচ্ছা’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা ১০০টিরও বেশি সরকারি ও নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন। এর মধ্যে রয়েছে পাসপোর্ট, কনস্যুলার সেবা, বিনিয়োগ সংক্রান্ত তথ্য, সামাজিক সুরক্ষা এবং অভিযোগ নিষ্পত্তি।

অন্যদিকে ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্ম বাস, রেল ও বিমান টিকিট কেনার প্রক্রিয়াকে স্বচ্ছ ও সহজ করবে। বিশেষ করে ঈদ ও উৎসবকেন্দ্রিক ভ্রমণের সময় টিকিট কালোবাজারি ও হয়রানি কমানোই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

প্রধান উপদেষ্টা বলেন, নাগরিকদের যেন দালাল বা ঝামেলা ছাড়াই সরকারি সেবা পাওয়া যায়, সেটিই সরকারের মূল উদ্দেশ্য। তিনি এটিকে একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে উল্লেখ করেন।

ভবিষ্যতে এই প্ল্যাটফর্মগুলো আরও বিস্তৃত করে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি আগামী নির্বাচিত সরকারও এই উদ্যোগ অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন।

বিশেষজ্ঞদের মতে, এই ডিজিটাল উদ্যোগ প্রবাসী ও দেশের নাগরিকদের মধ্যে দূরত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর