বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বকেয়া ওভারফ্লাইট চার্জ না দেওয়ায় স্পাইসজেটের জন্য বন্ধ বাংলাদেশের আকাশসীমা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮

ভারতের বেসরকারি বিমান সংস্থা SpiceJet-এর ওপর বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। বিপুল পরিমাণ বকেয়া ওভারফ্লাইট চার্জ পরিশোধ না করায় এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক সূত্র জানায়, ২০২৫ সালের মার্চ পর্যন্ত নির্দিষ্ট পেমেন্টের মাধ্যমে সংস্থাটি বাংলাদেশের আকাশপথ ব্যবহার করেছিল। পরবর্তীতে মাসিক ফি পরিশোধ না করায় তাদের ওভারফ্লাইট অনুমোদন নবায়ন করা হয়নি। সংস্থাটির কাছে প্রায় ৩০ লাখ মার্কিন ডলার বকেয়া জমা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, পূর্বে সমঝোতার ভিত্তিতে মাসিক এক লাখ ডলার করে পরিশোধের শর্তে ওভারফ্লাইট চালু ছিল। কিন্তু নির্ধারিত সময়ের পর তা আর নবায়ন হয়নি।

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, কোনো দেশের আকাশসীমা ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট বিমান সংস্থাকে ওভারফ্লাইট চার্জ পরিশোধ করতে হয়। ফ্লাইট ট্র্যাকিং সাইট Flightradar24-এর তথ্য অনুযায়ী, সম্প্রতি স্পাইসজেটের ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে বিকল্প দীর্ঘ রুট ব্যবহার করছে।

বিশেষজ্ঞদের মতে, এতে সময় ও জ্বালানি ব্যয় বাড়বে, যা সংস্থাটির পরিচালন ব্যয়ে প্রভাব ফেলতে পারে। স্পাইসজেট জানিয়েছে, বিষয়টি সমাধানে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর