শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

‘বাংলাদেশ ফার্স্ট’ কূটনীতিতে চীনের সমর্থন, প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের ফলপ্রসূ বৈঠক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪

তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, কৌশলগত সহযোগিতা এবং আঞ্চলিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী ঘোষিত ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিকে স্বাগত জানায় চীন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বেইজিং সবসময় পাশে থাকবে। বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায়ও চীনের অবস্থান স্পষ্ট বলে জানান তিনি।

রাষ্ট্রদূত চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং–এর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং চীনা প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান। পাশাপাশি ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ দৃঢ়ভাবে ‘এক-চীন নীতি’ অনুসরণ করবে এবং ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও গভীর করবে। তিনি দুই দেশের সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক ইস্যুতেও উভয় পক্ষ মতবিনিময় করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর