প্রকাশিত:
২ মার্চ ২০২৬, ১৭:১৭
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে, যা আন্তর্জাতিক আইন ও নিয়মের লঙ্ঘন। এ ঘটনায় বাংলাদেশ সরকার দুঃখ প্রকাশ করেছে।
সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশ আন্তরিক সমবেদনা জানায়।
বাংলাদেশ বিশ্বাস করে সংঘাত কোনো সমাধান আনে না এবং কেবল সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যই বিরোধের সমাধান করতে পারে।
মন্তব্য করুন: